অন্নপূর্ণা যোজনা সহ একাধিক সামাজিক প্রকল্পে যোগ্যদের নাম বাদ যাওয়ার প্রতিবাদে শিলিগুড়ি পুরনিগম অভিযান সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির

শিলিগুড়ি, ২৫ আগস্ট: অন্নপূর্ণা যোজনা সহ একাধিক সামাজিক প্রকল্পে যোগ্য মহিলাদের নাম বাদ পড়ার অভিযোগে শিলিগুড়িতে প্রতিবাদে সরব হল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি।

মঙ্গলবার সংগঠনের তরফে বাঘাযতীন পার্ক থেকে মিছিল শুরু হয়ে শিলিগুড়ি পুরনিগমে পৌঁছায়।যদিও পুরনিগমের গেটে মিছিল আটকে দেয় পুলিশ। পরে সংগঠনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

প্রতিনিধি দল পুরনিগমের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে আলোচনা করে এবং দ্রুত সমস্যার সমাধানের দাবি জানায়। সংগঠনের অভিযোগ, প্রকৃত উপভোক্তাদের নাম বাদ পড়ায় বহু দরিদ্র মহিলা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত যাচাই প্রক্রিয়া সম্পন্ন করে যোগ্যদের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

বিষয়টি নিয়ে পুরনিগম কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes