শিলিগুড়িতে বাজারে অভিযান চালালো পুলিশ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ

শিলিগুড়ি, ২৫ আগস্টঃ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে শিলিগুড়ির বিভিন্ন বাজারে ফের শুরু করা হল নজরদারি।মঙ্গলবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি যৌথ দল প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বাজার পরিদর্শন করে।মাটিগাড়া হাট থেকে চম্পাসারি সবজি বাজার পর্যন্ত অভিযান চালানো হয়।

এদিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম এবং মজুত সম্পর্কে খোঁজখবর নিতে বিভিন্ন বাজার ও দোকান পরিদর্শন করেন আধিকারিকেরা।শাকসবজি, ফল এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্যের দামও যাচাই করা হয়।

কৃত্রিমভাবে দাম বাড়িয়ে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নেওয়া হচ্ছে কিনা, তা খতিয়ে দেখা হয়।এদিনের অভিযানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নির্ধারিত সীমার মধ্যে রাখার নির্দেশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes