খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে আটক ২ বাংলাদেশী নাগরিক

খড়িবাড়ি, ২৫ আগস্ট: খড়িবাড়ির ইন্দো-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে আটক হল ২ বাংলাদেশী নাগরিক।

জানা গিয়েছে, সোমবার রাতে সীমান্তে ঘোরাঘুরি করার সময় খড়িবাড়ি থানা পুলিশের সন্দেহ হয়।এরপরই দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের কথা স্বীকার করে দুজন।

পুলিশ সূত্রে খবর, বাংলাদেশ- ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে দুই বাংলাদেশী। পরে পানিট্যাঙ্কিতে আসতেই তাদের আটক করা হয়। আটক দুই বাংলাদেশী নাগরিকের নাম মহম্মদ রফিক ও মহম্মদ জুবির, তারা চট্টগ্রামের বাসিন্দা।

আটক দুই বাংলাদেশীকে আজ বিধাননগরের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। পরে তাদের বাংলাদেশে ডিপোর্ট করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes