শিলিগুড়ি, ২৫ আগস্টঃ ট্রেনে করে গাঁজা পাচারের ছক বানচাল করলো জিআরপি’র এসওজি।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে এনজেপি জিআরপি’র এসওজি টিম ডাউন কমলাপতি এক্সপ্রেস থেকে ১৭ কিলো গাঁজা উদ্ধার করে।ঘটনায় গ্রেফতার করা হয় দুই মহিলাকে। ধৃত দুই মহিলার নাম ফুলমালা দেববর্মা এবং রিয়া দেববর্মা।দুজনই ত্রিপুরার বাসিন্দা।
সোমবার গোপন সূত্রে খবর আসে যে কমলাপতি এক্সপ্রেসে গাঁজা পাচার করা হবে।এই খবর পেয়েই জিআরপি’র এসওজি টিম এবং এনজেপি থানার পুলিশ আধিকারিকেরা ট্রেনে তল্লাশি চালায়।সন্দেহভাজন দুই মহিলাকে আটক করা হয়। তাদের কাছে থাকা ট্রলি এবং ব্যাগ থেকে উদ্ধার হয় ১৭ কেজি গাঁজা।
ধৃত দুই মহিলাকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে জিআরপি।
