কোচবিহারে চিকিৎসকের বাড়ি থেকে সোনার অলঙ্কার চুরির ঘটনায় শিলিগুড়ি থেকে গ্রেফতার ১

শিলিগুড়ি, ২৪ আগস্টঃ কোচবিহারে এক চিকিৎসকের বাড়ি থেকে সোনার অলঙ্কার চুরির ঘটনায় শিলিগুড়ির নরেশ মোড় এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতের নাম সুমন মণ্ডল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কোচবিহারে এক চিকিৎসকের বাড়ি থেকে বেশ কিছু সোনার অলঙ্কার চুরি যায়।কোচবিহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেই চিকিৎসক। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কোচবিহার থানার পুলিশ। তদন্তে নেমে প্রথমে দুজনকে গ্রেফতার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।শিলিগুড়ির আশিঘর ফাঁড়ির নরেশ মোড় এলাকার একটি সোনার দোকানের নাম সামনে আসে।দোকানের সঙ্গে যুক্ত সুমন মন্ডল চোরাই সোনা সংগ্রহ করে তা বিক্রি করেছিল বলে অভিযোগ।এরপরই কোচবিহার থানার পুলিশ, আশিঘর ফাঁড়ি পুলিশের সহযোগিতায় সোমবার এলাকায় অভিযান চালিয়ে সুমন মন্ডলকে গ্রেফতার করে।গ্রেফতারের পর তাকে কোচবিহারে নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes