শিলিগুড়ি বাজার পোস্ট অফিসে ফের চুরির ঘটনা, বারবার চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

শিলিগুড়ি, ২৪ আগস্টঃ শিলিগুড়ি বাজার পোস্ট অফিসে ফের চুরির ঘটনা।এবারে পোস্ট অফিস থেকে দুটি ফ্যান চুরি করে পালালো চোরের দল।বারবার চুরির ঘটনায় পোস্ট অফিসের কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক এবং সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।

জানা গিয়েছে, প্রায় এক সপ্তাহ আগে এই পোস্ট অফিসে চুরির ঘটনা ঘটেছিল, সেইসময় অফিসের বেশ কিছু জিনিসপত্র চুরি হয়।রবিবার রাতে ফের চুরির ঘটনা ঘটে।সোমবার সকালে খবর পেয়ে পোস্ট অফিসের কর্মচারীরা এসে চুরির ঘটনা দেখতে পান।এরপর শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।

পোস্ট অফিসের ইনচার্জ মৌসুমী সাহা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।এই পোস্ট অফিসটি শিলিগুড়ির মিলনপল্লীর পিএনটি কোয়ার্টার কমপ্লেক্সের মধ্যে অবস্থিত। পিএনটি কোয়ার্টারে বেশিরভাগ বাড়ি খালি থাকায় রাতে গোটা এলাকা অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়। এই কারণে এলাকায় প্রায়শই চুরি ও অন্যান্য অপরাধমূলক ঘটনা ঘটছে।পোস্ট অফিসে ও পুরো কমপ্লেক্সে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা বসানো, নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি এবং নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes