খড়িবাড়ি, ২৪ আগস্টঃ সীমান্তে গ্রেফতার হল এক আফগানিস্তানের যুবক।নেপাল যাওয়ার আগে পানিট্যাঙ্কি অভিবাসন দফতরে গিয়েই গ্রেফতার হয় সেই আফগানিস্তানী যুবক।পাশাপাশি গ্রেফতার করা হয়েছে আফগানিস্তানী যুবকের ভারতীয় বন্ধুকে।
জানা গিয়েছে, ধৃত আফগানিস্তানী যুবকের নাম আব্দুলা খান।তার হেফাজত থেকে ভারতীয় আধার কার্ড, ভারতীয় ভোটার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ড্রাইভিং লাইসেন্স উদ্ধার হয়েছে।ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস থেকে লুক আউট সার্কুলার নোটিশ জারি করা হয়েছে অভিযুক্ত আফগানিস্তানীর বিরুদ্ধে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দীর্ঘদিন ধরেই ভারতে থাকার সুবাদে টাকার বিনিময়ে জাল নথি তৈরি করে। ধৃত আফগানিস্তানী হাওড়ার শিবপুরে থাকত।সঙ্গে থাকতো তার বন্ধু শঙ্কর বনিক।সে বিধাননগরের দত্তাবাদের বাসিন্দা।
ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে খড়িবাড়ি থানার পুলিশ।
