শিলিগুড়ি বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং রয় স্টুডেন্টস এর উদ্যোগে ‘ভিলেজ সিটি বন্ধন কাপ’ এর আয়োজন

শিলিগুড়ি, ২৩ আগস্টঃ রাখির বন্ধন উৎসবকে সামনে রেখে শিলিগুড়ি বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং রয় স্টুডেন্টস এর উদ্যোগে গুলমা সংলগ্ন খাটলিতে আয়োজিত হল ‘ভিলেজ সিটি বন্ধন কাপ’।

শিলিগুড়ি বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশন গত একবছর ধরে খাটলি এলাকার ২০ জন শিশুর পড়াশোনার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে। পড়াশোনার পাশাপাশি তাদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও যুক্ত করা হয়। সেই উদ্যোগেরই অংশ হিসেবে এবার শহর ও গ্রামের ছেলেদের নিয়ে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় মোট তিনটি দল অংশ নেয়। তার মধ্যে দুটি দল শহরের এবং একটি দল গ্রামের। এদিন অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই একে অপরকে রাখি পরিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর গ্রাম ও শহরের খেলোয়াড়দের মধ্যে চলে উপহার বিনিময়।পাশাপাশি দুপুরে খাবারেরও আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes