শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে শুরু হয়েছে ‘ন্যায় সংহিতা প্রদর্শনী’-তুলে ধরা হচ্ছে নতুন ফৌজদারি আইনের বিভিন্ন দিক

শিলিগুড়ি, ২৩ আগস্টঃ দেশের পরিবর্তিত ফৌজদারি বিচারব্যবস্থা এবং নতুন তিনটি ফৌজদারি আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে শুরু হয়েছে বিশেষ ‘ন্যায় সংহিতা প্রদর্শনী’। গত ২১ আগস্ট এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এই প্রদর্শনীর মূল লক্ষ্য হল দেশের নতুন ফৌজদারি আইনগুলির বিভিন্ন দিক সাধারণ মানুষের সামনে সহজভাবে তুলে ধরা। বিশেষ করে তরুণ প্রজন্ম ও কলেজ পড়ুয়াদের এই কর্মসূচির সঙ্গে যুক্ত করা হয়েছে। প্রদর্শনীর বিভিন্ন স্টল ও উপস্থাপনার মাধ্যমে পুরনো আইন থেকে নতুন আইনে কী কী পরিবর্তন এসেছে, নাগরিকদের অধিকার ও আইনি প্রক্রিয়ায় কী ধরনের পরিবর্তন হয়েছে এবং প্রযুক্তির ব্যবহার কীভাবে বিচারব্যবস্থাকে আরও কার্যকর করার চেষ্টা করছে, তা তুলে ধরা হচ্ছে।

নতুন ফৌজদারি আইনগুলিতে নাগরিককেন্দ্রিক এবং প্রযুক্তিনির্ভর বিচারব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
‘ন্যায় সংহিতা প্রদর্শনী’র অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল কলেজ পড়ুয়া ও তরুণ প্রজন্মের অংশগ্রহণ। নতুন আইনের বিভিন্ন ধারা, নাগরিকের অধিকার এবং বিচারপ্রক্রিয়ার পরিবর্তন সম্পর্কে তরুণদের মধ্যে সচেতনতা তৈরি করার পাশাপাশি তাদের মাধ্যমে সমাজের বৃহত্তর অংশের কাছে আইনি সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes