রাষ্ট্রবাদী লোকশিল্পী বিকাশ মঞ্চের প্রথম সম্মেলনের আয়োজন রাজগঞ্জে

রাজগঞ্জ ২৩ আগষ্টঃ রাষ্ট্রবাদী লোকশিল্পী বিকাশ মঞ্চের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল রাজগঞ্জের বেলাকোবা পাবলিক ক্লাব ভবনে। এই সম্মেলনে রাজগঞ্জ ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর লোকশিল্পী ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার। এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের সূচনা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি মনিকা অধিকারী, সহ-সভাপতি নিতাই মন্ডল, দেবাশীষ দে, তপন রায়, নকুল দাস-সহ সংগঠনের অন্যান্য সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা।

সম্মেলনে রাজগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকার লোকশিল্পীরা তাদের নানা সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেন। লোকশিল্পীদের বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা প্রদান, তাদের শিল্প ও সংস্কৃতিকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরা এবং লোকশিল্পীদের পাশে দাঁড়ানোর মতো একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।

এদিন রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার বলেন, রাষ্ট্রবাদী লোকশিল্পী বিকাশ মঞ্চের উদ্যোগে রাজগঞ্জ ব্লকে প্রথমবারের মতো এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। উত্তরবঙ্গের লোকশিল্পীরা এই অঞ্চলের গর্ব। তাদের শিল্প ও লোকসংস্কৃতিকে শুধু উত্তরবঙ্গের মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে। এই কাজে সরকার লোকশিল্পীদের পাশে রয়েছে এবং তাদের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes