একাধিক দাবীতে আন্দোলনে সামিল রাষ্ট্রবাদী রেলওয়ে হকার্স ইউনিয়ন

শিলিগুড়ি, ২৪ আগস্টঃ হকারি বন্ধ, জরিমানা ও মামলার প্রতিবাদে সরব হল রাষ্ট্রবাদী রেলওয়ে হকার্স ইউনিয়ন।

দীর্ঘদিন ধরে নিউ জলপাইগুড়ি স্টেশনে হকারি করে জীবিকা নির্বাহ করে আসছেন বহু হকার। অভিযোগ, গত ২৭ দিন ধরে স্টেশনে হকারি করতে গেলেই তাদের ২ হাজার টাকা করে জরিমানা করা হচ্ছে। পাশাপাশি হকারদের বিরুদ্ধে মামলা দেওয়ার অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে কাজ হারানোর আশঙ্কায় ক্ষোভে ফুঁসছেন হকাররা।

সোমবার এই ঘটনার প্রতিবাদে রাষ্ট্রবাদী রেলওয়ে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে আরপিএফ অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। জাতীয় পতাকা হাতে নিয়ে আন্দোলনে সামিল হন হকাররা।

তাদের দাবি, দীর্ঘদিন ধরে যে কাজের উপর নির্ভর করে তাঁদের সংসার চলে আসছে, তা আচমকা বন্ধ করে দিলে পরিবার নিয়ে তাঁরা কীভাবে বাঁচবেন?
হকারদের অভিযোগ, প্রতিদিন সকালে স্টেশনে এলেই তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে এবং ২ হাজার টাকা করে জরিমানা করা হচ্ছে।রেলের নিয়ম মেনে যদি স্টেশনে হকারি করার সুযোগ না দেওয়া হয়, তাহলে প্রশাসনকে তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে বলে জানান হকাররা।রেলের আওতাধীন আইআরসিটিসি-তে কাজের সুযোগ দেওয়ার দাবীও জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes