শিলিগুড়ির এনবিএসটিসি বাসস্ট্যান্ডে ব্যক্তির রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

শিলিগুড়ি, ২৪ আগস্টঃ শিলিগুড়ি জংশনের এনবিএসটিসি বাসস্ট্যান্ডে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল।মৃতের নাম মনু পাল। ফালাকাটার বাসিন্দা।

জানা গিয়েছে, মনু পালকে বাসস্ট্যান্ড চত্বরে অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপরই স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যক্তিকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes