শিলিগুড়ি, ৬ আগস্টঃ ফের ডাকাতির ছক বানচাল করলো প্রধাননগর থানার পুলিশ।গ্রেফতার হয়েছে ৪ দুষ্কৃতি।
জানা গিয়েছে, গোপন সূত্রে পুলিশ খবর পায় যে হিমাচল কলোনির একটি খালি রেল কোয়ার্টারে বেশ কয়েকজন দুষ্কৃতি অপরাধমূলক ঘটনা ঘটানোর উদ্দেশ্যে জড়ো হয়েছে।এই খবর পেয়েই প্রধান নগর থানার পুলিশ সেই কোয়ার্টারে অভিযান চালায়। ঘটনাস্থলে গ্রেফতার করা হয় ৪ জনকে।বাকিরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।
অভিযুক্তরা হল বিট্টু খান, বিকি পোদ্দার, রাজু সাহনী এবং মহম্মদ আলমগীর।ধৃতরা শিলিগুড়ির বিভিন্ন এলাকার বাসিন্দা।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
