খড়িবাড়ি, ৬ আগস্ট: এক মাস ধরে আতঙ্কে দিন কাটানোর পর অবশেষে খাঁচাবন্দি হল চিতাবাঘ।খড়িবাড়ির বাতাসীর ফুলবাড়ি চা বাগানে গতকাল গভীর রাতে খাঁচাবন্দি হয় চিতাবাঘটি।
সম্প্রতি চা শ্রমিকদের চিতাবাঘ নজরে আসতেই এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। অভিযোগ পেয়ে কয়েকদিন আগেই চা বাগানের ফ্যাক্টরি লাইনে খাঁচা বসায় টুকরিয়াঝাড় বনদফতর।
সেই খাঁচাতেই অবশেষে খাঁচাবন্দি হল চিতাবাঘটি।এরফলে স্বস্তিতে চা শ্রমিকরা।এদিকে রাতেই কার্শিয়াং বনদফতরের এলিফ্যান্ট স্কোয়াড টিম খাঁচাবন্দি চিতাবাঘটি উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার পর পানিঘাটার গভীর জঙ্গলে ছেড়ে দেয়।এলাকায় আরও চিতাবাঘ রয়েছে বলে জানান চা শ্রমিকরা।
