কাজে যাওয়ার পথে ফুলবাড়ি ব্যারেজ সংলগ্ন এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু দুই যুবকের

ফুলবাড়ি, ২২ জুনঃ কাজে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ গেল দুই তরতাজা যুবকের। ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি ব্যারেজ সংলগ্ন এলাকায়।


মৃত দুই যুবকের নাম মিন্টু শীল ও কৃষ্ণ হালদার।তাদের বাড়ি ফাঁসিদেওয়া মহকুমার লিউসিপাকুড়ি সংলগ্ন কাশীরাম এলাকায়। ফুলবাড়ি এলাকার একটি চানাচুর কারখানায় কর্মরত ছিলেন দুই যুবক।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো সকালে কাজে বেরিয়েছিলেন দুই বন্ধু। স্কুটি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই জাতীয় সড়কে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।ফুলবাড়ি ব্যারেজ সংলগ্ন এলাকায় একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগার পর স্কুটি থেকে ছিটকে রাস্তায় পড়ে যান দুই যুবক। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে।


এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। দুই তরুণের অকালমৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetjojobettophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotholiganbettipobetritzbet girişurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinoonwinjojobetjojobetsuperbetin girişmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomjojobetgrandpashabetimajbetgrandpashabetholiganbetimajbetgrandpashabet girişholiganbet girişmatbet giriş Built with ❤︎ by appycodes