জঙ্গল থেকে জীবজন্তু শিকার করে মাংস বিক্রি করতো, গ্রেফতার চোরা শিকারি  

শিলিগুড়ি, ৮ নভেম্বরঃ বিভিন্ন জঙ্গল থেকে বন্য জীবজন্তু শিকার করে কাঁচা মাংস বাজার সহ বিভিন্ন জায়গায় বিক্রি করতো।সেই চোরা শিকারিকে গ্রেফতার করলো বৈকন্ঠপুর ডিভিশনের ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা।

বনদপ্তর সূত্রে খবর, দীর্ঘদিন ধরে বন্য জীবজন্তু শিকার করে সেই শিকার করা জীবজন্তুদের কাঁচা মাংস বাজার সহ বিভিন্ন জায়গায় বিক্রি করতো বলে অভিযোগ উঠে আসছিল।সেই থেকে শুরু হয় তদন্ত।এরপর গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার ভোরে বনদপ্তরের ১৩ জনের একটি টিম বৈকন্ঠপুর ডিভিশনের বিভিন্ন এলাকায় অভিযান চালায়।অবশেষে নেপালী বস্তি থেকে কৃষ্ণকুমার ছেত্রী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে বনকর্মীরা।ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, দুটি তীর ধনুক, দুটি খুকরি সহ ময়ূর এবং কচ্ছপের খোল উদ্ধার হয়েছে।

এই বিষয়ে বৈকন্ঠপুর ডিভিশনের এডিএফও জয়ন্ত মন্ডল বলেন, আমাদের কাছে খবর ছিল।সেই অনুযায়ী আমরা অভিযান চালাই।ঘটনার তদন্ত করা হচ্ছে।

অন্যদিকে ডাবগ্রাম রেঞ্জের রেঞ্জার শ্যামাপ্রসাদ চাকলাদার বলেন, ১৩ জনের একটি টিম অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে।শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।বিষয়টি নিয়ে আরও বিস্তারিত তদন্ত শুরু করছি।

ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetjojobetmobilbahisJojobetmeritbetmariobetjojobet girişchild pornmatbetsuperbetingrandpashabetjojobetholiganbetpusulabetimajbetmatbetjojobetjojobetgrandpashabetgrandpashabetchild pornŞans Casino Girişjojobetazhar-itay.com grandpashabetpusulabetkavbetjojobet girişjojobetjojobetmatadorbetpornograndpashabetpusulabetchild pornjojobet girişgrandpashabetholiganbetholiganbetholiganbetgrandpashabetjojobetjojobetjojobetjojobetjojobetbetgitbetgitromabetbetgitcratosroyalbetgrandpashabetbetgitgrandpashabetgrandpashabetbetgitbetgitholiganbetcasinowonpalacebetwbahisamkbetbettiltsekabet girişbahiscomtambetesbetcashwinvdcasino girişbetpuanteosbet girişpalacebetromabetteosbetbetgit girişromabet girişgameofbetbetgitgameofbet girişgameofbetcratosroyalbetcratosroyalbet girişsonbahisbetcio girişpornojojobetmatadorbetbettilt girişcasinolevantjojobetbahiscasinobahiscasinocasibomjojobetromabetgrandpashabetcashwincasibomgrandpashabet güncel girişSekabetbetwoon girişbetwooncasibomGrandpashabet Built with ❤︎ by appycodes