শিলিগুড়িতে মাদক পাচার করতে এসে গ্রেফতার মহিলা

শিলিগুড়ি, ১০ অক্টোম্বরঃ মালদা থেকে শিলিগুড়িতে মাদক পাচার করতে এসে গ্রেফতার হল এক মহিলা।সোমবার স্পেশাল অপারেশন গ্রুপ(এসওজি) এবং মাটিগাড়া থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মাটিগাড়ার বিশ্বাস কলোনি এলাকা থেকে মহিলাকে গ্রেফতার করে।ধৃত মহিলার নাম লক্ষ্মী মন্ডল।মালদার বাসিন্দা।

জানা গিয়েছে, মালদা থেকে ব্যাগে করে ব্রাউন সুগার নিয়ে মাটিগাড়ার বিশ্বাস কলোনিতে পৌঁছায় মহিলা।এই খবর পায় এসওজি।এরপরই অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় মহিলাকে।মহিলার ব্যাগ থেকে উদ্ধার হয় ৩৫০ গ্রাম ব্রাউন সুগার।

উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য লক্ষাধিক টাকা।ধৃত মহিলাকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *