শিলিগুড়িতে নিন্দনীয় ঘটনা, মার খেলেন স্কুল শিক্ষক

শিলিগুড়ি, ৪ এপ্রিলঃ  এবার শিলিগুড়িতে এক স্কুল শিক্ষককে মারধর করার অভিযোগ।এলাকায় মাঝরাত অবধি ডিজে বাজানো হচ্ছিল। অনুষ্ঠান বাড়িতে সেই ডিজে বাজানোর প্রতিবাদ করাতেই মার খেতে হল এক স্কুল শিক্ষককে। শিলিগুড়ির ৩৬ নম্বর ওয়ার্ডের পঞ্চানন কলোনি এলাকার ঘটনা।

জানা গিয়েছে, বুধবার  রাত সাড়ে বারোটা বেজে গেলেও এলাকায় একটি বাড়িতে ডিজে বাজানো হচ্ছিল। সেইসময় অভিজিৎ সরকার নামে ওই স্কুল শিক্ষক সেই বাড়িতে গিয়ে ডিজে বন্ধ করার কথা বলেন। অভিযোগ, এরপরই শিক্ষককে মারধর করা হয়। কয়েকজন মিলে শিক্ষককে রাস্তায় ফেলে মারধর করেন। ভেঙে দেওয়া হয় তাঁর মোবাইল। এরপর শিক্ষকের চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে বাঁচান। গুরুতর জখম অবস্থায় স্কুল শিক্ষককে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetgrandoperabettophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisromabettipobetcasino siteleriurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibompusulabet girişmatbet girişmatbet güncel girişpusulabet girişjojobetjojobet girişsuperbetin girişbetplaycasinomilyoncasinomilyonteosbetbahiscasino1winbetgitradissonbetcratosroyalbetgrandpashabetjojobet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibombahiscasinocasibomjojobetbetciograndpashabetimajbetgrandpashabet girişgrandpashabetsekabetmatbetimajbetsekabetmatbet girişimajbet girişsekabetcasibomgrandpashabetdeneme bonusu veren siteler Built with ❤︎ by appycodes