উত্তরবঙ্গে মিউকরমাইকোসিসের থাবা, আক্রান্ত মহিলার সফল অস্ত্রোপচার মেডিক্যালে   

শিলিগুড়ি, ২৪ জানুয়ারিঃ ফের উত্তরবঙ্গে থাবা বসালো মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস।এই রোগে  আক্রান্ত উত্তর দিনাজপুরের চটহাটের বাসিন্দা এক মহিলা।উত্তরবঙ্গ মেডিক্যালে হয়েছে মহিলার সফল অস্ত্রোপচার।  

উত্তর দিনাজপুরের চটহাটের বাসিন্দা টুলি বেগমের সাইনাসের সমস্যা রয়েছে।গতমাসে উত্তরবঙ্গ মেডিক্যালে তার অস্ত্রোপচারও করা হয়।মহিলার টিস্যু বায়োপ্সি করে মিউকরমাইকোসিসের সংক্রমণ ধরা পড়ে। তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় মেডিক্যালে।বৃহস্পতিবার অস্ত্রোপচার করে মহিলার শরীর থেকে ছত্রাক বের করে দেওয়া হয়।  

কোভিডকালে ব্যাপকভাবে ছড়িয়েছিল মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ।উত্তরবঙ্গে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুও হয় অনেকের।কোভিড সংক্রমণ বন্ধ হতেই মিউকরমাইকোসিস রোগের সংক্রমণ বন্ধ হয়ে যায়।তবে ২০২৫ এর শুরুতেই ফের এই রোগ মাথা চাড়া দিয়ে উঠেছে।আর তাতেই বাড়ছে উদ্বেগ।

এই বিষয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান রাধেশ্যাম মাহাতো বলেন, কোভিডকালে প্রায় ৩৯ জন আক্রান্তের খোঁজ মিলেছিল।তবে ২০২৩-২৪ সালে এই রোগের রোগী সেরকমভাবে মেলেনি।সেসময় মাত্র দুজন মিউকরমাইকোসিস আক্রান্ত হয়েছিলেন।চলতি বছরের শুরুতে ফের খোঁজ মিলল এই রোগের।আমরা সফল অস্ত্রপচার করেছি।এই মুহূর্তে রোগী ভালো আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusadssajokerbetmobilbahisjojobetjojobetJojobetkargabetpusulabetpusulabetpokerklasjojobetJojobetGrandpashabetmariobetGrandpashabeturfa konteynerşanlıurfa konteynergrandpashabet girişsekabet girişpusulabet girişVDCasinoVDCasinocasibom casibom pusulabet güncel girişpalacebetteosbetteosbetbahiscasino1winromabetradissonbetcratosroyalbetmeritkingholiganbetjojobetpornobahiscasinopusulabetsekabetmatbetvdcasinobetciosekabetjojobetmarsbahisholiganbetjojobetimajbetgrandpashabetonwin girişsahabet girişpornoŞans Casinojojobet jojobetazhar-itay.com grandpashabetpusulabetkazandraavvabet girişavvabetavvabetjojobetcasibommariobetbetsalvadorpalacebetteosbetcasibomgrandpashabetjojobetholiganbetbettiltgrandpashabetcasibomholiganbetcasibomgrandpashabet girişcasibom girişcasibomgrandpashabet girişcasibomgrandpashabetgrandpashabet güncel girişcasinowongrandpashabettambetmercurecasinocasinowoncasinowoncasinomilyoncasinomilyon girişgameofbetgameofbet girişromabetromabet girişcasibom Built with ❤︎ by appycodes