নকশালবাড়ি, ১০ আগস্টঃ চুরি করতে গিয়ে ধরা পড়ে গনপিটুনিতে মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও ৩ জন।ধৃতরা হর বাপ্পা শীল, নির্মল ঘোষ ও বিশু দাস।
প্রসঙ্গত, গতকাল নকশালবাড়ির দয়ারাম জোতে একটি বাড়িতে চুরি করতে গিয়ে বাড়ির ভেতর গ্রিলের ফাঁকে পা আটকে যায় অভিযুক্তের।বাড়ির মালিক বিষয়টি জানতে পেরে চোরকে পাকড়াও করে।খবর চাউর হতেই মূহুর্তের মধ্যে ভিড় জমে এলাকায়।
অভিযুক্তকে ধরে গণধোলাই দেয় বেশকয়েকজন।ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অভিযুক্তের।
ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রথমে গ্রেফতার করা হয় দুজনকে।তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই অনেকের নাম সামনে আসে। এদিকে রাতে এলাকায় ফের অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত তিনজনকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।
