ফের পুলিশের জালে ‘হিম্মত’, আগ্নেয়াস্ত্রও উদ্ধার এবার

শিলিগুড়ি, ২৮ আগস্টঃ ফের গ্রেফতার হল জয়প্রকাশ সিং চৌহান ওরফে হিম্মত।শনিবার রাতে হিম্মতকে গ্রেফতার করেছে এনজেপি থানা।হিম্মতের আরেক সঙ্গী জয়দীপ দেবনাথ কেও ধরা হয়েছে।

ভক্তিনগর পাইপ লাইন এলাকা থেকে একটি গাড়ি সমেত হিম্মতকে ধরে পুলিশ।তার কাছ থেকে একটি দেশী পিস্তল ও গুলি পাওয়া গিয়েছে।এর আগেও জমি দখলের ঘটনায় তাঁকে গ্রেফতার করেছিল প্রধাননগর থানা।দীর্ঘদিন  জেল হেফাজতে ছিল হিম্মত।কিন্তু ফের জমি কারবারে যুক্ত হয়েছিল বলে জানা গিয়েছে। কয়েকদিন ধরেই পুলিশ তাঁর খোঁজ করছিল। মাঝে গা ঢাকা দিয়ে ভিনরাজ্যেও লুকিয়ে ছিল হিম্মত।

শনিবার গোপন সূত্রে খবর পেয়ে এনজেপি থানা হিম্মতকে ধরে। রবিবার তাঁকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwingrandpashabetroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetPerabetperabetJojobetPusulabet JojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomgrandpashabettipobetGrandpashabet giriş Built with ❤︎ by appycodes