নকশালবাড়ি, ২৯ জুলাই: পোস্ট অফিসে জালিয়াতির ঘটনায় নকশালবাড়িতে পৌঁছালো সিবিআইয়ের টিম।
জানা গিয়েছে, নকশালবাড়ির জাবরা ডিভিশন এলাকায় একটি বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৫ সদস্যের একটি দল। এদিন বাড়িতে কাউকে না পেয়ে সিল করা হয় বাড়ি।
পুলিশ সূত্রে খবর, পোস্ট অফিসে সিল এবং স্ট্যাম্প জালিয়াতির ঘটনার তদন্তে হানা দিয়েছিল সিবিআই।
