ভিবি-জি রাম জি প্রকল্প নিয়ে মিডিয়া ইন্টারঅ্যাকশন প্রোগ্রামের আয়োজন

শিলিগুড়ি, ২৯ জুলাইঃ ভিবি-জি রাম জি প্রকল্প সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রকল্পের বিভিন্ন দিক গণমাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে মিডিয়া ইন্টারঅ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হল।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার জেলাশাসক হরিশঙ্কর পানিকর। তিনি প্রকল্পের গুরুত্ব, উদ্দেশ্য এবং কার্যকর বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন।জেলাশাসক বলেন, প্রকল্পের সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই প্রকল্পের মাধ্যমে সরকারি পরিষেবাকে আরও স্বচ্ছ, সহজলভ্য ও জনমুখী করার পাশাপাশি উপভোক্তাদের কাছে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়ার কথাও তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes