মনসা পুজো উপলক্ষ্যে অষ্টনাগের ভেলা ভাসানো হল গজলডোবায়

গজলডোবা, ১৯ অগাস্টঃ মনসা পুজো উপলক্ষ্যে অষ্টনাগের ভেলা ভাসানো হল গজলডোবায়।প্রতিবছরের মতো এবারও রাজগঞ্জের গজলডোবা তিস্তা নদীতে অষ্টনাগের ভেলা ভাসানো হয়।পুজো উপলক্ষ্যে সাতদিনব্যাপী মেলা বসেছে।

পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, ২০০০ সালে বন্যায় গজলডোবায় তিস্তার চর এলাকায় প্রচুর সাপের উপদ্রব হয়েছিল। সাপের ছোবলে দুইজন মারাও গিয়েছিল। ওই বছর স্থানীয় এক পুরোহিতের পরামর্শে এলাকার বাসিন্দারা যৌথভাবে অষ্টনাগের পুজো করেন এবং ৮ জন প্রতীকী কুমারী মেয়েকে কলার ভেলায় করে তিস্তা নদীতে ভাসিয়ে দেন।সেই থেকে প্রতিবছর মনসা পূজা করার পাশাপাশি ভেলা ভাসানো হচ্ছে।

পুজো কমিটির এক সদস্য বলেন, সাপের উপদ্রব থেকে রেহাই পাওয়ার কামনায় প্রতিবছর মনসা পুজো করা হয় এবং অষ্টনাগের ভেলা ভাসানো হয়। প্রথম বছর স্থানীয় বাসিন্দারা নিজেদের পরিশ্রমে ছোট্ট একটি কাঠের মন্দির করে মনসা পুজো করে।পরবর্তীতে মন্দিরটি পাকা করা হয়েছে। এখন ধুমধাম করে পূজো করা হয়। প্রতিবছর হাজার হাজার মানুষের সমাগম হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes