বিভিন্ন দাবিতে পুর কমিশনারকে স্মারকলিপি দিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলররা

শিলিগুড়ি, ১৯ আগস্টঃ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শিলিগুড়ি পুরনিগমের কমিশনারের কাছে ডেপুটেশন জমা দিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলররা। অভিযোগ, বিজেপির নিযুক্ত ওয়ার্ড কো-অর্ডিনেটররা পুরনিগমের সরকারি কাজে হস্তক্ষেপ করছেন। পাশাপাশি, তৃণমূল সরকারের আমলে অনুমোদিত বেশ কয়েকটি টেন্ডারের কাজও বর্তমানে বন্ধ রয়েছে বলে অভিযোগ প্রাক্তন কাউন্সিলরদের। এদিন পুরনিগমে প্রবেশ করতে গেলে পুলিশ তাদের বাধা দেয় বলে অভিযোগ। পরে তাদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এরপর কমিশনারের সঙ্গে বৈঠক করে নিজেদের দাবিগুলি তুলে ধরেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলররা।অভিযোগ শোনার পর সমস্ত বিষয় খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন কমিশনার। এদিন তৃণমূলের দার্জিলিং জেলা সমতলের সভাপতি কুন্তল রায় বলেন, নির্মল সাথী ও নির্মল বন্ধুদের কাজ সহ বিভিন্ন কাজে ওয়ার্ড কো-অর্ডিনেটররা বাধা সৃষ্টি করছেন।এই সমস্ত বিষয় নিয়ে কমিশনারের কাছে বিস্তারিতভাবে অভিযোগ জানানো হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes