আলুর বস্তার আড়ালে বিপুল পরিমাণ কাফ সিরাপ পাচারের ছক, ডিআরআই এর অভিযানে গ্রেফতার ২

শিলিগুড়ি, ১৯ আগস্টঃ আলুর বস্তার আড়ালে নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা।তার আগে অভিযান চালিয়ে ৮ হাজার ২০০পিস নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করলো ডিআরআই শিলিগুড়ি ইউনিট।ঘটনায় গ্রেফতার ট্রাকের চালক ও সহকারী চালক।ধৃতদের নাম মহিউদ্দিন এবং মহম্মদ আরিফ।দুজনেই উত্তর প্রদেশের বাসিন্দা। জানা গিয়েছে, হাওড়া থেকে ট্রাকে করে আলুর বস্তার মধ্যে লুকিয়ে নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।গোপন সূত্রের খবরের ভিত্তিতে ডিআরআই শিলিগুড়ি ইউনিটের একটি দল ফুলবাড়ি-ঘোষপুকুর টোল প্লাজার কাছে অভিযান চালায়।ট্রাক দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ কাফ সিরাপ। ডিআরআই-এর আইনজীবী রতন বণিক জানান, উদ্ধার হওয়া কাফ সিরাপের বাজারমূল্য প্রায় ৮২ লক্ষ টাকা।কাফ সিরাপ হাওড়া থেকে অসম হয়ে মেঘালয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। শুনানির পর দুই অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes