শিলিগুড়ি, ১৯ আগস্টঃ শিলিগুড়ির ২ নম্বর ওয়ার্ডে বাড়ি মালিকের অভিযোগের ভিত্তিতে ভাড়াটের দ্বারা করা অবৈধ নির্মান ভেঙে দিল পুরনিগম।
জানা গিয়েছে, প্রায় ১০ বছর আগে বাড়ি মালিক যোগেশ শর্মা এসএনটি গুদাম সংলগ্ন এলাকায় একটি বাড়ি ডঃ বিভা মিশ্রা সিংকে যোগা সেন্টার চালানোর জন্য ভাড়া দিয়েছিলেন। অভিযোগ, মেয়াদ শেষ হয়ে গেলেও বাড়ি খালি করেনি সেই ভাড়াটে। এছাড়াও বাড়ির বাইরে অবৈধ নির্মাণ করা হয়।এরপরই বাড়ি মালিকের এক আত্মীয় শিলিগুড়ি পুরনিগমে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পেয়ে বুধবার পুরনিগমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অবৈধ নির্মাণ ভেঙে দেয়। যদিও বিভা মিশ্রা সিং তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান।তিনি বলেন,ওই বাড়িতে যোগা সেন্টার চালাতেন তিনি।অবৈধ নির্মাণ সংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন রয়েছে।আদালতে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও পুরনিগম নোটিশ ও পর্যাপ্ত সময় না দিয়েই ভাঙার কাজ শুরু করে।
এদিকে পুরনিগমের তরফে জানা গিয়েছে, নির্দেশ অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
