‘ক্ষমা চান, বাড়ি যান,অসভ্যতা করলে… জলপাইগুড়ি পৌরসভা ঘেরাও কর্মসূচিতে তৃণমূলকে হুঁশিয়ারি বাপি গোস্বামীর

জলপাইগুড়ি, ২৯ জুলাইঃ ‘ক্ষমা চান, বাড়ি যান,অসভ্যতা করলে বাকলা খুলে দেব’ জলপাইগুড়ি পৌরসভা ঘেরাও কর্মসূচিতে ঠিক এমনই ভাষায় তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপির।

জানা গিয়েছে, বেহাল পরিষেবা ও নাগরিক বঞ্চনার অভিযোগ তুলে বুধবার জলপাইগুড়ি পৌরসভা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক বাপি গোস্বামী।

বিক্ষোভ মঞ্চ থেকে বাপি গোস্বামী বলেন, ২০২২ সালের পৌরসভা নির্বাচনে ছাপ্পা ভোটের মাধ্যমে তৃণমূল ক্ষমতা দখল করেছিল।সেই ঘটনার জন্য তৃণমূল পরিচালিত পৌরসভার জনপ্রতিনিধিদের সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।ভারতীয় জনতা পার্টির নীরবতাকে দুর্বলতা ভেবে যদি কেউ ক্ষমতা আঁকড়ে রেখে অসভ্যতা করার চেষ্টা করেন, তাহলে “বাকলা খুলে দেওয়া হবে” বলেও হুঁশিয়ারি দেন বিজেপির রাজ্য সম্পাদক।

এদিকে ঘেরাও কর্মসূচির খবর পেয়ে এদিন পৌরসভায় তৃণমূলের কোনও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন না বলে অভিযোগ। পরে বিজেপি কর্মী-সমর্থকেরা পৌরসভার ভেতরে প্রবেশ করে বিক্ষোভ দেখায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes