নিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ উদ্যোগ, বিভিন্ন এলাকার দোকানে সিসিটিভি বসানোর আহ্বান জানালো ভোরের আলো থানা

রাজগঞ্জ ২৯ জুলাইঃ এলাকার নিরাপত্তা আরও জোরদার করতে এবং অপরাধ দমনে বিশেষ উদ্যোগ নিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভোরের আলো থানা। নজরদারি জোরদার করতে বিভিন্ন এলাকার দোকানে সিসিটিভি বসানোর আহ্বান জানানো হল। ভোরের আলো থানার ওসি সুদীপ দত্ত আমবাড়ি,সাহুডাঙ্গি সংলগ্ন বিভিন্ন এলাকার বিভিন্ন দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং সিসিটিভি ক্যামেরা বসানোর আহ্বান জানান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিসিটিভি ক্যামেরা শুধু ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তাই বাড়ায় না, এলাকার সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চুরি, ছিনতাই, দুষ্কৃতী হামলা বা অন্য কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশ দ্রুত ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করতে পারে এবং অপরাধীদের শনাক্ত করাও সহজ হয়। তাই প্রতিটি দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রবেশপথ এবং সামনের রাস্তা কভার করে সিসিটিভি ক্যামেরা বসানোর অনুরোধ জানানো হয়েছে। ভোরের আলো থানার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes