বাড়ির পাশে পুকুর থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধার, ঘটনায় চাঞ্চল্য

রাজগঞ্জ ২ সেপ্টেম্বরঃ বাড়ির পাশে পুকুর থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধার।রাজগঞ্জের মগরাডাঙ্গি সংলগ্ন এলাকার কামিনী নগরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।মৃত ব্যক্তির নাম সুশান্ত মন্ডল(৪০)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুশান্ত মণ্ডল আগে সিটি অটো চালাতেন।বাড়িতে তার স্ত্রী ও দুই শিশু সন্তান রয়েছে।অনেকদিন থেকে অসুস্থ থাকায় তিনি শ্বশুরবাড়িতে থেকে চিকিৎসা করাচ্ছিলেন।গত শনিবার নিজের বাড়িতে আসেন সুশান্ত মণ্ডল।‌রবিবার সন্ধ্যে থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।‌এরপর সোমবার সকালে বাড়ির পাশে এক পুকুরে পাম্পসেট দিয়ে জল কমানোর পর সেই পুকুরের মধ্যে তার মৃতদেহ দেখতে পাওয়া যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetdeneme bonusu veren sitelerbetvolemobilbahisjojobetjojobet girişjojobet girişJojobetjojobetkargabetperabet girişİmajbetholiganbetJojobetJojobetjojobetgrandpashabetjojobet Built with ❤︎ by appycodes