শিলিগুড়ি সংলগ্ন দক্ষিণ শান্তিনগরে টাওয়ার বসানোকে কেন্দ্র করে উত্তেজনা, বিক্ষোভ বাসিন্দাদের  

শিলিগুড়ি, ৩০ জানুয়ারিঃ শিলিগুড়ি সংলগ্ন দক্ষিণ শান্তিনগর বিপুল মোড়ের কাছে মোবাইলের টাওয়ার বসানোকে কেন্দ্র করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা।

অভিযোগ, বেশ কিছুদিন ধরে রাতের অন্ধকারে এলাকার একটি নির্মীয়মান বহুতলে মোবাইলের টাওয়ার বসানোর কাজ হচ্ছিল।বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই আজ বিক্ষোভে সামিল হন এলাকার বাসিন্দারা।মোবাইল টাওয়ার তুলে দেওয়ার দাবি জানান তারা।ঘটনার খবর পেয়ে ছুটে আসে আশিঘর ফাঁড়ির পুলিশ।পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে স্থানীয় বাসিন্দা এবং বাড়ির মালিকের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিন স্থানীয় বাসিন্দারা জানান, কাউকে না জানিয়ে এই টাওয়ার বসানো হচ্ছিল। এলাকায় প্রায় তিনটে টাওয়ার রয়েছে।আবার নতুন করে রাতের অন্ধকারে টাওয়ার বসানো হচ্ছে।জনবহুল এলাকায় টাওয়ার বসানোতে বাচ্চাদের সমস্যা হবে, হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের সমস্যা হবে।আমরা চাই দ্রুত এই টাওয়ার খুলে নেওয়া হোক।

অন্যদিকে নির্মীয়মান বাড়ির মালিক জানান, টাওয়ার বসানোর কাজ চলছিল। তবে স্থানীয়রা দাবি করেছেন এই টাওয়ার বন্ধ করতে হবে। তাই টাওয়ার বসানোর কাজ বন্ধ করে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwingrandoperabetjokerbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetcasibomteosbet giriştipobetdeneme bonusuurfa konteynerşanlıurfa konteynerpusulabet güncel girişcasibomsekabet girişmatadorbetsuperbetin girişonwinjojobetjojobet girişbetcio girişbetgitromabetromabetgameofbetradissonbetcratosroyalbetjojobetholiganbetjojobetgrandpashabetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetiptv satın alcasinolevant girişcasibomjojobet1winbetgitromabetgameofbetgrandpashabetsekabetmatbetimajbetradissonbetcratosroyalbetjojobetholiganbetcasibomgrandpashabetdeneme bonusu veren sitelernesinecasinoŞans Casinocasibom Built with ❤︎ by appycodes