ভাইয়ের সামনেই দাদাকে শুঁড় দিয়ে পেচিয়ে মাটিতে আছাড় মারল হাতি,যুবকের মৃত্যুতে শোকস্তব্ধ এলাকা

রাজগঞ্জ,১ জুনঃ ঘুম থেকে উঠে বাদামের জমি দেখতে গিয়েছিলেন দুই ভাই।কিন্তু সেখান থেকে আর বাড়ি ফেরা হল না।হাতির হামলায় মৃত্যু হল দাদার।মৃত যুবকের নাম সাগর দাস(২৫)।বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েতের তিস্তার চর এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সাত সকালে দুই ভাই মিলে গরু নিয়ে মাঠে যায়।এরপর সেখান থেকে বাদামের জমিতে যায় সাগর দাস ও তাঁর ভাই।সেইসময় একটি হাতি আচমকা তাদের ওপরে হামলা চালায়।ছোট ভাই দৌড়ে পালিয়ে গেলেও সাগর হাতির সামনে পড়ে যায়।সেখানেই হাতিটি তাকে শুঁড় দিয়ে পেচিয়ে মাটিতে আছাড় মারে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে ঘটনার পর এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা বোদাগঞ্জ-মিলনপল্লী পাকা রাস্তা অবরোধ করে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান। বাসিন্দাদের অভিযোগ, কয়েকমাস থেকে শতাধিক হাতির একটি দল এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। ফসল নষ্ট করছে। কিন্তু হাতির দলটিকে জঙ্গলে পাঠানোর জন্য বন কর্মীদের তেমন উদ্যোগ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasussezar casinotophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetPusulabet girişPusulabet güncel girişgrandpashabetCasibomCasibomgrandpashabetjojobetgrandpashabetmariobetgrandpashabet girişurfa konteynerşanlıurfa konteynerGrandpashabetcasibommatbet girişmatbet girişmatbet girişpusulabet girişcasibom girişcasibom girişVDCasinobahiscasino1win1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbetjojobetjojobetDeneme Bonusu Veren SitelergrandpashabetgrandpashabetcasibomgrandpashabetbahiscasinoromabetcasibomholiganbetjojobetgrandpashabetcasinomilyonbetciosekabetjojobetmarsbahiscasinoroyalbetsalvadorpalacebetteosbetgrandpashabetpornograndpashabetŞans Casinojojobet grandpashabetazhar-itay.com grandpashabetgrandpashabetpusulabet girişbetwooncasibomjojobet Built with ❤︎ by appycodes