শিলিগুড়ির ইসকনে ৩৭তম রথযাত্রা উৎসব পালন

শিলিগুড়ি, ১৬ জুলাইঃ বিভিন্ন জায়গার পাশাপাশি শিলিগুড়ির ইসকনে ৩৭তম রথযাত্রা উৎসব পালন করা হল।

এদিন শিলিগুড়ি ইসকন মন্দিরে রথযাত্রা উৎসবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, দার্জিলিংয়ের জেলাশাসক হরিশঙ্কর পানিকর, বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল এবং বিজেপির জেলা সহ-সভাপতি দীপঙ্কর অরোরা সহ অন্যান্যরা। রথের দড়ি টেনে রথযাত্রার সূচনা করেন অতিথিরা।

এদিন রথযাত্রাকে ঘিরে শহরে আনন্দের পরিবেশ তৈরি হয়।মন্দির প্রাঙ্গণ থেকে রথ বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।রথযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes