খুঁটি পুজোর মধ্য দিয়ে শিলিগুড়ির হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর প্রস্তুতি শুরু

শিলিগুড়ি,১৬ জুলাইঃ রথযাত্রার পুণ্য তিথিতে খুঁটি পুজোর মধ্য দিয়ে হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হল। এদিনের খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস।এবারের পুজোর মূল আকর্ষণ টেরাকোটা শিল্পের থিম। বাংলার প্রাচীন লোকশিল্প ও সংস্কৃতিকে সামনে রেখে মণ্ডপসজ্জা, প্রতিমা এবং আলোকসজ্জায় ফুটে উঠবে টেরাকোটার নান্দনিক ছোঁয়া।পাশাপাশি থাকছে একাধিক সামাজিক উদ্যোগ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় নানা আয়োজন। ক্লাবের সম্পাদক নিমাই পাল জানান, প্রতিবছরের মতো এবারও বড় পরিসরে পুজোর প্রস্তুতি চলছে।তবে সরকারি আর্থিক অনুদান না পাওয়ার সম্ভাবনায় কিছুটা উদ্বেগ রয়েছে।অর্থের কিছু সমস্যা থাকলেও পুজোর আয়োজন কোনোভাবেই থেমে থাকবে না। সরকারের উপর আমাদের আস্থা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes