শিলিগুড়ির মহামায়া স্পোর্টিং ক্লাবের বড়মা কালীপুজোর খুঁটিপুজো সম্পন্ন

শিলিগুড়ি, ১৬ জুলাইঃ শিলিগুড়ির মহামায়া স্পোর্টিং ক্লাবের বড়মা কালীপুজোর খুঁটিপুজো সম্পন্ন হল।চতুর্থ বর্ষে পদার্পণ করবে তাদের পুজো। ক্লাব সূত্রে জানা গিয়েছে, গত বছরের মতো এবারও ২৭ ফুট উচ্চতার বিশাল বড়মার প্রতিমা পুজোর প্রধান আকর্ষণ হতে চলেছে।পুজোর দিনগুলিতে ভক্তদের জন্য প্রসাদ বিতরণ, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, দৃষ্টিনন্দন আলোকসজ্জা এবং একাধিক আকর্ষণীয় আয়োজন রাখা হয়েছে। উদ্যোক্তাদের আশা, এবারও হাজার হাজার মানুষের সমাগম ঘটবে।এদিনের খুঁটিপুজোয় ক্লাবের সদস্য, স্থানীয় বাসিন্দা ও বহু ভক্ত উপস্থিত ছিলেন। ক্লাবের সাধারণ সম্পাদক দুলাল পাল জানান, “বড়মা কালীপুজো শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের এলাকার মানুষের আবেগ ও মিলনমেলা। প্রতি বছরই আমরা নতুন কিছু করার চেষ্টা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes