বাগডোগরায় ৩০ লক্ষ টাকার মাদক সহ গ্রেফতার ২

বাগডোগরা, ১৯ আগস্ট: গভীর রাতে চারচাকা গাড়িতে করে মাদক পাচার হচ্ছে।এই অভিযোগ পেয়েই গতকাল গভীর রাতে অভিযান চালালো বাগডোগরা থানার পুলিশ। মাদক সহ গ্রেফতার দুজন।

জানা গিয়েছে, শিলিগুড়ি কলকাতাগামী ৩১ নম্বর জাতীয় সড়কের মুনি চা বাগান এলাকায় একটি চারচাকার গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়।
গাড়ির ড্যাশবোর্ড থেকে ২৭৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। ঘটনায় গ্রেফতার করা হয় ২জনকে। ধৃতরা হল মহম্মদ মহসিন ও দীপক কুমার রায়।ধৃতরা বিহারের কিষানগঞ্জের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য ৩০ লক্ষ টাকা।

ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্ট এর আওতায় মামলা রুজু করে আজ তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes