জলপাইগুড়ি ১৮ আগস্টঃ রীতি মেনে জলপাইগুড়ির রাজবাড়িতে মনসা পূজার আয়োজন করা হল। জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়ির মনসা পুজো এবারে ৫১৭ বছরে পদার্পণ করলো।
নিয়ম মেনে আজ সকাল থেকে পুজো শুরু হয় পাশাপাশি বিষহরি গানের আসর বসতে চলছে।রাজ পরিবারের সদস্যের উপস্থিতিতে চলছে পুজো। পুজাকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই ভক্তদের ভিড় দেখা যায়।
রাজবাড়ির মনসা পুজোর মেলাকে কেন্দ্র করে মিলন মেলা হয়ে থাকে।একসময় রাজবাড়ির মেলাকে কেন্দ্র করে এক মাস মেলা হত, রাজ্যের সব জেলার পাশাপাশি অসম থেকেও প্রচুর মানুষ আসতেন।
এদিন রাজপুরোহিত বলেন,মনসা পুজোর কোন খামতি থাকছে না। সকাল থেকেই পুজো শুরু হয়েছে। জলপাইগুড়ি সহ বিভিন্ন এলাকার দূরদূরান্ত থেকে পূর্ণার্থীরা এসেছেন পুজো দেওয়ার জন্য।পুজোর পাশাপাশি আগামী ২৪ তারিখ পর্যন্ত মেলার আয়োজন করা হয়েছে। পুজোর পর থাকছে বিষহরি গান।
