শিলিগুড়িতে রাস্তা দখল করে বহুতল নির্মাণের অভিযোগ, চাঞ্চল্য

শিলিগুড়ি,১৮ আগস্টঃ শিলিগুড়ির দক্ষিণ একটিয়াশাল বাজার সংলগ্ন এলাকায় রাস্তা দখলকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল।

স্থানীয়দের দাবি, কয়েক বছর আগে সন্তোষ গুপ্ত নামে এক ব্যক্তি সংশ্লিষ্ট জমি ক্রয় করেন এবং পরবর্তীতে সেখানে বহুতল নির্মাণের কাজ শুরু হয়। তবে তাদের অভিযোগ, ওই জমি কেনার আগেই প্রায় আট ফুট চওড়া একটি রাস্তা দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে নির্মীয়মাণ বহুতলের মালিক দাবি করছেন, ওই রাস্তার কিছু অংশ তার ব্যক্তিগত জমির অন্তর্গত।

এলাকাবাসীদের আরও অভিযোগ, এই বিষয়টি নিয়ে আগেও ডাবগ্রাম-২ অঞ্চল ও আশিগড় ফাঁড়িতে লিখিত অভিযোগ জানানো হয়েছিল। মঙ্গলবার সকালে হঠাৎ করেই রাস্তা খুঁড়ে দখলের চেষ্টা শুরু হলে উত্তেজনা ছড়ায়।প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। খবর পেয়ে আশিগড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দারা বলেন, এই রাস্তা বরাবরই ছিল। এখন রাস্তা দখল হয়ে গেলে বাইক পর্যন্ত ঢোকানো সম্ভব হবে না। জরুরি পরিস্থিতিতে বড় বিপদ হতে পারে।বহুতল নির্মাণের প্ল্যান পাস নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

অন্যদিকে বহুতলের মালিক সন্তোষ গুপ্ত বলেন, তৃণমূল সরকারের আমলে আমাদের জমি থেকে জোর করে তিন ফুট নিয়ে রাস্তা তৈরি করা হয়েছিল। তখন আমরা কিছু বলতে পারিনি। বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন।আইনি সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

এই বিষয়ে ডাবগ্রাম-২ অঞ্চলের প্রধান মিতালী মালাকার জানান, “আগেও অভিযোগ পেয়ে আমি গিয়ে কাজ বন্ধ করেছিলাম। মালিকের কাছে সমস্ত নথি দেখতে চেয়েছি। কাগজপত্র যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।তবে বহু বছর ধরে ওই রাস্তা ব্যবহার করছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তা বন্ধ হয়ে গেলে তাদের যাতায়াত ব্যাহত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes