শিলিগুড়িতে অনুষ্ঠিত হল ‘মহা রুদ্র পূজা ও সৎসঙ্গ’

শিলিগুড়ি, ১৮ আগস্ট: শিলিগুড়িতে অনুষ্ঠিত হল ‘মহা রুদ্র পূজা ও সৎসঙ্গ’-এর এক বিশেষ অনুষ্ঠান। দ্য আর্ট অব লিভিং, শিলিগুড়ি আশ্রমের উদ্যোগে কাওয়াখালি সংলগ্ন আশ্রম প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল প্রায় একশো বছরের পুরনো সোমনাথ জ্যোতিলিঙ্গ নিয়ে মহা রুদ্র পূজা। একইসঙ্গে আশ্রমে শিবশক্তি মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর।

আয়োজকদের মতে, এই ধরনের আধ্যাত্মিক উদ্যোগের মূল লক্ষ্য হলো সমাজে শান্তি, সম্প্রীতি এবং ইতিবাচক শক্তির বার্তা ছড়িয়ে দেওয়া। এদিন শিলিগুড়ি সহ বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত ও সাধারণ মানুষ উপস্থিত হয়ে পূজো-অর্চনায় অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes