গাঁজা পাচারের ছক বানচাল, উদ্ধার ৩৫ লক্ষ টাকার গাঁজা-গ্রেফতার ২   

শিলিগুড়ি, ২৬ মেঃ একটি ১২ চাকার খালি ট্রাকে গোপন চেম্বার বানিয়ে বিপুল পরিমাণে গাঁজা পাচারের ছক করেছিল পাচারকারীরা।অভিযান চালিয়ে সেই পরিকল্পনা বানচাল করলো এনজেপি থানার পুলিশ।উদ্ধার হয়েছে ৩৫ লক্ষ টাকার গাঁজা।ঘটনায় গ্রেফতার দুজন।ধৃতরা হল নীতিশ কুমার এবং মহম্মদ সালাম।দুজনই বিহারের বেগুসরাই এর বাসিন্দা।

জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার ভোরে অভিযান চালায় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকায় ট্রাকটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই গাড়ির ভেতরে গোপন চেম্বার থেকে  উদ্ধার হয় একের পর এক গাজার প্যাকেট।

পুলিশ সূত্রে খবর, ২ কুইন্টাল ২৩ কেজি গাঁজা উদ্ধার হয়েছে।যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা। এই গাঁজা ত্রিপুরার আগরতলা থেকে বিহারের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল।ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusjojobetcasinopermobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetcratosroyalbetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotjojobettipobetGrandpashabet Güncel Girişurfa haberşanlıurfa habergrandpashabet girişmatadorbetcasibomgrandpashabet girişmatbet güncel girişsahabetonwinjojobetjojobetmatadorbetsekabetpusulabetholiganbetgrandpashabetpalacebetteosbetteosbetbahiscasino1winbetgitromabetgameofbetcratosroyalbetgrandpashabetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomcasibom Built with ❤︎ by appycodes