রাজগঞ্জের হরিচরণভিটায় একই রাতে ৩টি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য

রাজগঞ্জ, ৯ ফেব্রুয়ারিঃ রাজগঞ্জের হরিচরণভিটা গ্রামে একই রাতে ৩টি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য।জানা গিয়েছে, সোমবার রাতে সিঁধকেটে এলাকায় ৩টি বাড়িতে চুরি এবং আরও ২টি বাড়িতে চুরির চেষ্টা করে চোরের দল।চুরি গিয়েছে নগদ অর্থ, সোনা ও রূপোর অলংকার সহ বেশকিছু সামগ্রী।

প্রহ্লাদ রায় নামে এক বাড়ির মালিক বলেন, রাতে  ঘরের বাইরে আওয়াজ শুনতে পাই।সঙ্গে সঙ্গে ঘরের বাইরে বেরিয়ে দেখি বাড়িতে সবই ঠিকঠাক আছে।তাই আবার শুয়ে পড়ি।সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরের সিঁধকেটে নগদ দশ হাজার টাকা ও কিছু সোনা ও রূপোর অলঙ্কার চুরি গিয়েছে।সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৮০ – ৯০ হাজার টাকা।

পুচকি রায় নামে আরেক গৃহকর্তা বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি নগদ ৪ হাজার টাকা চুরি হয়েছে।

কালীকিঙ্কর কর বলেন, তার বাড়ি থেকে একটি সাইকেল ও কিছু প্রয়োজনীয় নথি চুরি গিয়েছে।এছাড়াও বিজন সরকার ও আন্না দাসের বাড়িতে সিঁধকেটে ঘরে ঢুকলেও বাড়ির লোক টের পেয়ে যাওয়ায় চোর পালিয়ে যায়।

এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য সন্তোষ রায় বলেন,  হরিচরণভিটা গ্রামে মাঝেমধ্যেই চুরি হচ্ছে।এরফলে এলাকার মানুষ আতঙ্কিত।আমরা পুলিশের টহলদারি বাড়ানোর দাবি করছি।

ঘটনার তদন্ত শুরু করেছে আমবাড়ি ফাঁড়ির পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetxxxjokerbetmobilbahisjojobetJojobetJojobetkargabetpusulabetpusulabetholiganbetJojobetJojobetjojobetmariobetdeneme bonusuurfa konteynerşanlıurfa konteynercasibom casibom jojobet girişdegiscek2bahiscasinosekabetmatbetimajbetvdcasinovdcasinopusulabetgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabetDeneme Bonusu Veren SitelerŞans Casinojojobet girişazhar-itay.com grandpashabetpusulabetkazandrainterbahisperabet girişjojobet güncel giriştipobetDeneme Bonusu Veren Siteler 2026grandpashabetcasibompusulabetcasibomcasibomcasibomgrandpashabetdegiscek1perabetcasibomjojobetgrandpashabetholiganbetgameofbet1winteosbetpalacebetbetsalvadorcasinoroyalbetplaymercurecasinoesbetbetbeynesinecasinowbahisjojobetgrandpashabetholiganbetgameofbet1winteosbetgrandpashabetgrandpashabet girişwbahis girişwbahistempobetcasibom Built with ❤︎ by appycodes