৪ দিন বন্ধ থাকবে বালাসন ব্রিজ

শিলিগুড়ি, ১৫ আগস্টঃ আগামী ৪ দিনের জন্য বন্ধ করা হচ্ছে বালাসন ব্রিজ।বালাসন ব্রিজ বন্ধ রাখার জন্য পিডব্লিউডি এর তরফে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশকে একটি চিঠিও দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, ১৯-২২ আগস্ট অবধি বালাসন ব্রিজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পিডব্লিউডি।বালাসন ব্রিজের ৩ নম্বর পিলার মেরামতের কাজ শেষ হয়েছে।এবারে বালাসন ব্রিজের ওপর তৈরি করা অস্থায়ী বেইলি ব্রিজ খুলে নেওয়া হবে।এর জন্য ৪ দিন বন্ধ থাকবে বালাসন ব্রিজ।সূত্রের খবর, ১৯-২২ আগস্ট অবধি বেইলি ব্রিজ খোলার কাজ করবে পিডব্লিউডি।

উল্লেখ্য, গত বছর অক্টোবর মাসে ভারী বর্ষণে বালাসন সেতুর তিন নম্বর পিলার ক্ষতিগ্রস্ত হয়।এরপর বালাসন ব্রিজের ওপর তৈরি করা হয় অস্থায়ী বেইলি ব্রিজ।এরপর তিন নম্বর পিলারের কাছে পিডব্লিউডির পক্ষ থেকে অতিরিক্ত দুটি পিলার নির্মাণের কাজ শুরু করা হয়।ইতিমধ্যেই সেই নির্মাণ কাজ শেষ হয়েছে।ফের বালাসন ব্রিজ খুলে যাওয়ার খবরে খুশি সাধারণ মানুষ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetdeneme bonusu veren sitelerbetvolemobilbahisjojobetjojobet girişjojobet girişJojobetjojobetkargabetperabet girişİmajbetholiganbetJojobetJojobetjojobetgrandpashabetjojobet Built with ❤︎ by appycodes