ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ছয় দুষ্কৃতি গ্রেফতার

শিলিগুড়ি, ২৭ আগস্টঃ ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ছয় দুষ্কৃতিকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ।ধৃতদের নাম পৃথ্বী সোনার, মহম্মদ শাহরুখ, মহম্মদ শামিম, সনম গুরুং, রিকেশ তামাং এবং সরন তামাং।

জানা গিয়েছে, শুক্রবার রাতে কোনো অপরাধমূলক কাজের উদ্দেশ্যে বেশকিছু দুষ্কৃতি ভক্তিনগর থানার অন্তর্গত সাই হাসপাতাল এলাকায় জড়ো হয়েছিল।গোপন সূত্রে এই খবর পেয়ে ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করে।যদিও বেশকয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।

আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwindeneme bonusu veren sitelerligobetmatadorbetjojobetjojobet girişjojobet girişJojobetJojobetzenbetPerabetperabetjojobet Built with ❤︎ by appycodes