শিলিগুড়িতে ৭০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিল পুলিশ

শিলিগুড়ি, ১ আগস্টঃ চুরি, ছিনতাই এবং হারিয়ে যাওয়া প্রায় ৭০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।এদিন শিলিগুড়ি থানায় আয়োজিত একটি কর্মসূচির মধ্য দিয়ে মোবাইল ফোন গুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

এদিন এসিপি রবীন থাপা এবং আইসি প্রবীর দাস সাইবার অপরাধের গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করেন। তারা জানান, মোবাইল ফোন হারিয়ে গেলে শুধু থানায় অভিযোগ দায়ের করাই যথেষ্ট নয়, অবিলম্বে ব্যাঙ্ককে জানানো এবং ইউপিআই ও অন্যান্য ব্যাঙ্কিং পরিষেবা সুরক্ষিত করাও জরুরি। সম্প্রতি বেশ কয়েকটি মামলার তদন্তের পর এই মোবাইল ফোনগুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ নাগরিকদের মোবাইল ফোনে শক্তিশালী পাসওয়ার্ড, স্ক্রিন লক ব্যবহার করার কথা বলেন।এদিন মোবাইল ফোন ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানাকে সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes