আগামীকাল ভোটগণনা! শিলিগুড়ির বাজার ছেয়েছে রং-বেরঙের আবিরে-উৎসবের প্রস্তুতি শুরু

শিলিগুড়ি, ৩ মেঃ আগামীকাল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা।শিলিগুড়িতে শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি।নির্বাচনের ফলাফল নিয়ে শিলিগুড়ির বাজার ছেয়েছে রং-বেরঙের আবিরে।গেরুয়া, সবুজ, হলুদ এবং লাল আবিরের চাহিদা ব্যাপক হারে বেড়েছে।বিভিন্ন দোকানে মজুত করা হয়েছে বিপুল পরিমাণে আবির। ব্যবসায়ীরা জানিয়েছেন, এবারে প্রায় ২৮ টন আবির নিয়ে আসা হয়েছিল।তার মধ্যে ১৫ থেকে ১৮ টন ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে।প্রায় ৬০ শতাংশ গেরুয়া এবং প্রায় ৪০ শতাংশ সবুজ আবিরের চাহিদা রয়েছে। ডুয়ার্স এবং পাহাড়ি এলাকাগুলিতে গেরুয়া রঙের আবিরের ব্যাপক চাহিদা রয়েছে বলে জানা গিয়েছে। তবে এবারে দার্জিলিং থেকে কোনো আবিরের অর্ডার না আসায় অবাক হয়েছেন অনেকেই।আগামীকাল নির্বাচনের ফলাফল প্রকাশের পরেই স্পষ্ট হবে রাস্তায় কোন রঙ সবচেয়ে বেশি দেখা যাবে।সেই দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *