নকশালবাড়িতে রাস্তার ওপর অবৈধ বাজার বন্ধ করার দাবিতে বিক্ষোভ ব্যবসায়ীদের  

নকশালবাড়ি, ১১ জানুয়ারিঃ প্রশাসনের নির্দেশ অমান্য করে রাস্তার ওপর চলা অবৈধ বাজার বন্ধ করার দাবিতে পথে নামল নকশালবাড়ি ব্লকের রানিডাঙ্গা নেতাজি মিনি মার্কেট ব্যবসায়ী সমিতি সদস্যরা।

জানা গিয়েছে, করোনা মহামারীর জেরে রানিডাঙ্গা পাইকারি সবজি বাজার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছিল কালারাম হাইস্কুল ময়দানে।বর্ষার কারণে সেই বাজারে জল জমে যাওয়ায় চলাচল করতে অসুবিধে হ‌ওয়ায় সবজি বাজার পুনরায় সরিয়ে নিয়ে আসা হয় রাজ্য সড়কের পাশে।

করোনা পরিস্থিতিতে ফের প্রশাসনের পক্ষ থেকে অস্থায়ী বাজারকে সরিয়ে নেওয়ার কথা জানানো হলেওসরেনি বাজার।এতেই ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার পথে নামে ব্যবসায়ীরা।

এদিন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন তারা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ফাঁসিদেওয়া থানার বিশাল পুলিশবাহিনী ও বাগডোগরা থানার পুলিশ।পরে ফাঁসিদেওয়া এবং নকশালবাড়ি ব্লকের বিডিও ও প্রশাসনের আধিকারিকরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetjojobetcasinopermobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetholiganbetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotholiganbettipobetritzbet girişurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet güncel girişVDCasinoonwinjojobetjojobetmatadorbetmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomcasibomjojobet Built with ❤︎ by appycodes