শিলিগুড়ির ৪০ নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

শিলিগুড়ি, ১২ জুনঃ শিলিগুড়ি পুরনিগমের তরফে অবৈধ নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল ৪০ নম্বর ওয়ার্ডের হায়দারপাড়া এলাকায়।


জানা গিয়েছে, এদিন হায়দারপাড়া মেইন রোডে প্রায় ছয়টি দোকান ভেঙে ফেলে পুরনিগম। দোকান ভাঙার কাজ শুরু হতেই পুরনিগমের আধিকারিকদের বিক্ষোভের মুখে পড়তে হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই জমি নিয়ে হাইকোর্টে মামলা চললেও ব্যবসায়ী বা জমির মালিকদের কোনও পূর্ব নোটিশ ছাড়াই আচমকা অভিযান চালানো হয়েছে।জমির মালিক ও ব্যবসায়ীরা কিছুটা সময় চাইলেও তাদের দাবি মানা হয়নি বলে অভিযোগ।


এরপর ক্ষুব্ধ ব্যবসায়ীরা একত্রিত হয়ে বিক্ষোভে ফেটে পড়েন এবং অবৈধ নির্মাণ ভাঙার কাজ সাময়িকভাবে বন্ধ করে দেন।তবে শেষ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে পুলিশবাহিনীর উপস্থিতিতে সম্পূর্ণ অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes