এশিয়ান হাইওয়েতে ট্রেলার ও কনটেনারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ, গুরুতর জখম ১

বাগডোগরা, ২৩ মেঃ বাগডোগরার সন্ন্যাসী চা বাগানের এশিয়ান হাইওয়েতে পাথর বোঝাই ট্রেলার ও পার্সেল বোঝাই কনটেনারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ। গুরুতর জখম হলেন ট্রেলার চালক।


জানা গিয়েছে, এদিন ভোররাতে ভুটান থেকে বিহারের দিকে যাচ্ছিল পাথরবোঝাই ট্রেলার।অন্যদিকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল পার্সেল বোঝাই কনটেনারটি।সেইসময় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষের জেরে গুরুতর জখম হন ট্রেলার চালক সরোজ রায়।ঘটনায় জেরে এশিয়ান হাইওয়েতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ।দীর্ঘ সময় পর রাস্তা থেকে ট্রেলার ও কনটেনারটিকে সরানো হয়। এদিকে ঘটনার পর পালিয়ে যায় কনটেনারের চালক। ঘুমের ঝোঁকে পড়েই এই দুর্ঘটনা বলে অনুমান পুলিশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *