ইসলামপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২ কুখ্যাত দুষ্কৃতী

ইসলামপুর, ৮ ফেব্রুয়ারিঃ আগ্নেয়াস্ত্র সহ ২ কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল ইসলামপুর থানার পুলিশ। ধৃতদের নাম মুজাফ্ফর হুসেন এবং  এনামুল হক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুঞ্জরিয়ায় ৩১ নম্বর জাতীয় সড়কের ছোটপুল এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে এই দুই দুষ্কৃতী দাঁড়িয়েছিল।গোপন সূত্রের খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে  তাদেরকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ।ধৃতদের কাছ থেকে একটি দেশি পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃতদের আজ ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error code: 521 Built with ❤︎ by appycodes