শিলিগুড়িতে বিজেপির কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে মিছিল বিজেপির

শিলিগুড়ি, ২৩ জুনঃ শিলিগুড়ি পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডে বিজেপি’র কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল করল বিজেপির ৪ নম্বর মন্ডল কমিটি।

শুক্রবার বিকেলে শিলিগুড়ির ডাবগ্রাম এলাকায় বিজেপির ৪ নম্বর মন্ডল কমিটির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়।মিছিলে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন সহ অন্যান্য BJP নেতৃত্বরা।এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবি তোলেন তারা।

উল্লেখ্য, বৃহস্পতিবার গভীর রাতে বিজেপির ৪ নম্বর মন্ডল কমিটির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।তৃণমূল এই ঘটনায় জড়িত বলে অভিযোগ তোলেন বিজেপি কর্মীরা।এই নিয়েই প্রতিবাদ মিছিল বের করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusjojobetcasinopermobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetcratosroyalbetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotjojobetbelugabahisritzbet girişurfa haberşanlıurfa habersekabet girişmatadorbetcasibommatbet güncel girişmatbet güncel girişVDCasinoonwinjojobetjojobetmatadorbetsekabetholiganbetmatbetimajbetpalacebetteosbetteosbetbahiscasino1winbetgitromabetgameofbetcratosroyalbetgrandpashabetholiganbet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomcasibomimajbet giriş Built with ❤︎ by appycodes